× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

এবার নারায়নগঞ্জে সংখ্যালঘুকে খুন

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০১৬

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ জেলার রূপগঞ্জে মেয়েকে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার প্রতিবাদ করায় তার বাবাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ওই বাবার নাম রাজীব সূত্রধর। ঘটনার পর থেকে জহিরুল ইসলাম নামের এক যুবক পলাতক।

নিহতের স্ত্রী প্রভাতী রানী জানান, গতকাল দুপুরে তাঁদের তিন বছর বয়সী শিশুমেয়ে প্রিয়ন্তীর শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয় স্থানীয় জহিরুল। এ ঘটনার প্রতিবাদ করেন রাজীব। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দুয়াপাড়া নিজ বাড়ির পাশে রাজীবকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় জহিরুল।

স্থানীয় লোকজন জানায়, তাঁরা রাজীবকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা রাত ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তসলিম উদ্দিন জানান, পুলিশ জহিরুলকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..