জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা যা আগুনে পুড়ে গেছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দুটি মোটিফের একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা যায়।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম নিশ্চিত করে বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। দুটি মোটিফ পুড়ে গেছে। একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ভোরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি।’ এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাঁড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে।