× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

এবার কানাডার কূটনীতিককে পাল্টা বহিষ্কার করলো ভারত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
naren modi

নয়া দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কানাডার ভ‍্যাঙ্কুভারের কাছে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ঘটনায় ভারতীয় একজন কূটনীতিককে বহিষ্কার করে অটোয়া। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিখ নেতা নিজ্জার হত্যায় সরাসরি ভারত সরকার জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন। জবাবে নয়া দিল্লি বলেছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে এবং ভারতবিরোধী কর্মকাণ্ডে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপে নয়া দিল্লি ক্রমশ উদ্বিগ্ন।

কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিক পবন কুমার রাইকে বহিষ্কারের জবাবে এবার ভারতে নিযুক্ত কানাডার একজন সিনিয়র কূটনীতিককে ভারত বহিষ্কার করেছে। সোমবার পবন কুমারকে বহিষ্কার করে কানাডা। জবাবে আজ মঙ্গলবার কানাডার একজন সিনিয়র কূটনীতিককে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। রিপোর্টে কানাডার এই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, শিখ নেতা হরদীপ প্রসাদ নিজ্জারকে হত্যাকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে রয়েছে।

উল্লেখ্য, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ই জুন গুলি করে হত্যা করা হয় হারদিপ সিং নিজ্জারকে। সোমবার কানাডার হাউজ অব কমন্সের সভায় মি. ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা মি. নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। ভারত এ অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে নাকচ করে দিয়েছে।

ভারতের ঐ বিবৃতিতে বলা অভিযোগ তোলা হয় যে কানাডা দীর্ঘ সময় ধরে ভারতের নিরাপত্তার প্রতি হুমকিস্বরুপ ‘খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থীদের’ আশ্রয় দিয়ে আসছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়: “কানাডার মাটিতে চলতে থাকা সব ধরণের ভারত বিরোধী কাযর্কলাপরে বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ নেয়ার জন্য কানাডিয়ান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।”

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ মঙ্গলবার এক বিবৃতিতে মন্তব্য করেছে যে মি. ট্রুডোর অভিযোগের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন।’ হোয়োইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, “আমাদের কানাডিয়ান সহযোগীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। কানাডার তদন্ত যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং দোষীরা বিচারের আওতায় আসে, তা নিশ্চিত করা জরুরি।”

তবে, কয়েকদিন আগে শেষ হওয়া জি২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় বিষয়টি উত্থাপন করেন মি. ট্রুডো। মি. ট্রুডোর সাম্প্রতিক এই মন্তব্যের পরপরই কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের জানান, এই ঘটনার জের ধরে কানাডা পবন কুমার নামের একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে।

এই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ভারতে অবস্থিত সিনিয়র কানাডিয়ান কূটনৈতিককে বহিষ্কারের আদেশ দিয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে জানিয়েছেন: “কানাডার হাই কমিশনারকে তলব করা হয়েছে এবং ভারত সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে তাকে ভারত ত্যাগ করতে হবে।” তবে হত্যাকাণ্ডের তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থাকেন পররাষ্ট্রমন্ত্রী মিজ জোলি।

সোমবার হাউজ অব কমন্সে বক্তব্য রাখার সময় মি. ট্রুডো বলেন, “কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিক হত্যায় বিদেশি কোনো সরকারের সংশ্লিষ্টতা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা যেভাবে কাজ করে, তার সম্পূর্ণ পরিপন্থী এ ধরণের ঘটনা,” বলেন তিনি। ভারত এর আগে মি. নিজ্জারের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে, তদন্তকারীরা ইতোমধ্যে এই হত্যাকাণ্ডকে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছে। জুনের মাঝামাঝি গ্রীষ্মকালের এক সন্ধ্যায় ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের গুরু নানক শিখ গুরুদুয়ারার গাড়ি পার্কিংয়ে মি. নিজ্জারকে গুলি করে হত্যা করে দুইজন মুখোশ পরিহিত বন্দুকধারী। সেসময় তিনি তার গাড়ির ভেতরে ছিলেন।

কানাডার উত্তর-পশ্চিমের প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার একজন প্রভাবশালী শিখ নেতা ছিলেন মি. নিজ্জার। ভারতের পাঞ্জাব অঞ্চলে শিখদের স্বাধীন দেশ খালিস্তানের পক্ষে প্রচারণা চালাতেন তিনি। তার সমর্থকেরাও বলেছেন, এর আগেও খালিস্তান আন্দালনে যুক্ত হওয়ার জন্য তাকে বহুবার হত্যার হুমকি দেয়া হয়েছে। ভারত এর আগে মি. নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিল, তার বিরুদ্ধে দেশটির অভিযোগ ছিল তিনি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন।

তবে মি. নিজ্জারের সমর্থকেরা ওই অভিযোগকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন। ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন বলছে, গত গ্রীষ্মে কানাডার গোয়েন্দা সংস্থাকে হারদিপ সিং নিজ্জার জানিয়েছিলেন যে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সংস্থাটি বলছে, স্বাধীন শিখ রাষ্ট্রের ইস্যুতে ব্রিটিশ কলম্বিয়ার সারেতে সেপ্টেম্বরে একটি গণভোট আয়োজন করতে যাচ্ছিলেন মি. নিজ্জার।

স্বাধীন খালিস্তান গঠনের প্রশ্নে বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরণের গণভোট আয়োজন করা হয়ে আসছিল। গত বছর কানাডার অন্টারিও প্রদেশের ব্র্যাম্পটন শহরে একই রকম একটি গণভোট আয়োজন করা হয়। ব্র্যাম্পটনে শিখ জনসংখ্যা প্রায় এক লাখ ৬০ হাজার।

ঐ গণভোটের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল যে, ‘কানাডায় বিদ্বেষমূলক অপরাধ, বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও ভারত বিরোধী কার্যক্রম ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।’ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে অবশ্য কোনো গণভোট বা নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ করেনি। ভারতের ভেতরেও মি. নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন মতামত রয়েছে।

ভারতের অনেকে মনে করেন কানাডায় শিখদের অভ্যন্তরীন কোন্দলের কারণে হত্যার শিকার হয়েছেন মি. নিজ্জার। আবার কেউ কেউ মনে করেন কানাডার খালিস্তান সমর্থকরা মার্চ মাসে বিক্ষোভের সময় ‘ভারত বিরোধী’ গ্রাফিতি ব্যবহার করা এবং অটাওয়ার ভারতীয় হাই কমিশনে হামলা করার সাথেও মি. নিজ্জারের হত্যাকাণ্ডের সম্পর্ক থাকতে পারে।

শিখদের পাশাপাশি কানাডার নিরাপত্তা বিশেষজ্ঞদেরও অনেকে মনে করেন ভারত সরকার তাদের গণমাধ্যমকে ব্যবহার করে শিখদের খালিস্তান আন্দোলনের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। ভারত এ ধরণের অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের মধ্যে দীর্ঘ সময়ের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কে ভাটা পড়েছে। ভারতের সাথে সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করেছে কানাডা। এ বিষয়ে বিস্তারিত না জানালেও ভারতের পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয়েছে ‘নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব’ হওয়ায় চুক্তি স্থগিত হয়েছে।

কিছুদিন আগে ভারতে হয়ে যাওয়া জি২০ সম্মেলনে জাস্টিন ট্রুডো আর নরেন্দ্র মোদীর মধ্যে হওয়া বৈঠকে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নিয়ে আলোচনা হয়। ভারত সরকারের এক বিবৃতি অনুযায়ী, ঐ বৈঠকে মি. মোদী কানাডার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তারা তাদের দেশে ‘ভারত বিরোধী চরমপন্থী কার্যক্রম’ দমন করতে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে না। মি. নিজ্জার গত কয়েকমাসের মধ্যে অপ্রত্যাশিতভাবে মারা যাওয়া তৃতীয় শিখ নেতা।

যুক্তরাজ্যের বার্মিংহামে জুন মাসে মারা যান খালিস্তান লিবারেশন ফোর্সের প্রধান হিসেবে চিহ্নিত আবতার সিং খাণ্ডা। তার মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল ‘রহস্যময় পরিস্থিতি’কে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এ বছরের মে মাসে গুলি করে হত্যা করা হয় পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে, যাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল ভারত।

কানাডায় ভারতীয় বংশদ্ভূত কানাডিয়ান নাগরিক আছেন আনুমানিক ১৪ থেকে ১৮ লাখ। ভারতের পাঞ্জাব অঙ্গরাজ্যের বাইরে সবচেয়ে বেশি শিখ রয়েছে কানাডাতে।


এ ক্যটাগরির আরো খবর..