× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য

ডেস্ক

এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে -প্রেস সচিব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
বেস্ট ইলেকশন হবে

অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে। আগামী দুই-তিন সপ্তাহ পর দেশে নির্বাচনী আমেজ জমে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সব সংশয় ধুয়েমুছে গেছে। দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, হালুয়াঘাটে নেতাদের পোস্টার দেখেছি। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর থেকে প্রার্থীদের নাম দেওয়া শুরু করবেন, তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন– সম্প্রতি এনসিপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে শফিকুল আলম বলেন, এই সরকারের উপদেষ্টারা খুবই দেশপ্রেমিক। তারা গেল ১৪ মাসে চমৎকারভাবে দেশ পরিচালনা করেছেন। তাদের মধ্যে কেউ ভালো পারফরমেন্স করেছেন, হয়তো বা কেউ কম করেছেন। তারা এই দেশেরই সন্তান, এই দেশেই থাকবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। তারা এমন কোনো জায়গা নেই, দুর্নীতি করেনি। তারা মডেল মসজিদ নির্মাণের নামে সেখানেও কোটি কোটি টাকা লুটপাট করেছে।

এ সময় জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বড় ধরনের কোনো সমস্যা নেই বলেও জানান প্রেস সচিব।

মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..