× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

এবার আইপিএলে চিনের ভিভোর বদলে ভারতের পতঞ্জলি

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ আগস্ট, ২০২০
এবার আইপিএলে পতঞ্জলি

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ১৩তম আসর। তার আগে নতুন স্পন্সরের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে সাড়াও পড়েছে বেশ। তবে এগিয়ে আছে ভারতের যোগব্যায়াম গুরু বাবা রামদেবের প্রতিষ্ঠান ‘পতঞ্জলি’।

গালওয়ান উপত্যাকায় চীন-ভারত সেনাদের সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনার পরই সম্পর্কে ভাটা পড়ে দুই দেশের। এরপর থেকেই ভারতীয়রা চীনের সব ধরণের পণ্য বয়কটের ঘোষণা দেয়।

দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থেকে পিছু হাঁটতে হয়েছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভোকে। আইপিএল শুরু হতে বাকি নেই বেশিদিন।

আয়ুর্বেদ প্রতিষ্ঠান খ্যাত পতঞ্জলি বেশ কদর রয়েছে দেশটিতে। তবে এটির পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই আইপিএলকে বেচে নিতে চান বাবা রামদেবের প্রতিষ্ঠান।

পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালা বলেন, ‘পতঞ্জলিকে বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে আইপিএলের চেয়ে বড় কোনো মাধ্যম আছে বলে মনে হয় না। আইপিএলের এবারের আসরে টাইটেল স্পন্সর হতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

তিজারাওয়ালা আরো বলেন, ‘পতঞ্জলি শুধু দেশেই নয় গোটা বিশ্বে এর বাজার সৃষ্টি করে ছড়িয়ে দিতে চাই। আমরা বিসিসিআই-কে সরাসরি প্রস্তাব দিতেও প্রস্তুত।’


এ ক্যটাগরির আরো খবর..