এবছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

এবছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে গত বছর সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলতি বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, সব ধরনের সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। ফলে হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

মুস্তফা কামাল আরও জানান, চলতি অর্থবছরে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে।

এ বছর সর্বোচ্চ ৬০ হাজার মানুষের অংশগ্রহণে হজ আয়োজনের সুপারিশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১৫ হাজার সৌদি নাগরিক এবং বিভিন্ন দেশে থেকে ৪৫ হাজার বিদেশি মুসল্লি হজে অংশ নিতে পারবেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সকল সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না।

তাই হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার দুস্থ ইমামকে সাহায্য দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট সময়ের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর এনডাওমেন্ট তহবিলের মুনাফা থেকে অদ্যাবধি ৭৪৭টি চাচ/গির্জা কবরস্থান উপাসনালয় উদাহরণ প্রতিষ্ঠানকে তিন কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।