× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

এটা প্রহসনের নির্বাচন,কোনও ব্যালট বাক্সেই নম্বর নেই: অনিক

admin
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯

ছাত্রদল মনোনীত ডাকসুর জিএস প্রার্থী খন্দকার আনিসুর রহমান অনিক বলেছেন, প্রার্থীদের সামনে কয়েকটি হলে ব্যালট বাক্স খুলে দেখানো হয়নি। কোনও ব্যালট বাক্সে নম্বরই নেই। বিজয় একাত্তর, রোকেয়া ও সুফিয়া কামাল হলসহ বেশ কয়েকটি হলে এমন অবস্থা দেখেছি।

সোমবার সকালে র পরিস্থিতি দেখতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুরু থেকেই আমরা অভিযোগ করে আসছি, এটা প্রহসনের নির্বাচন। ভোটকেন্দ্রে প্রার্থীদের বা সাংবাদিকদের কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না। ছাত্রদলের প্রার্থীদের হলে ঢুকতে বাধা দেয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে। সকাল সাতটা থেকে লম্বা লাইন রাখা হয়েছে। রোকেয়া হলে সকাল ৯টা পর্যন্ত ভোটই শুরু হয়নি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। এর মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৭২ এবং ছাত্রী ১৬ হাজার ১৪৫।

ডাকসুর ২৫টি পদ ও হল সংসদের ১৩টিসহ চূড়ান্ত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৫ পদের বিপরীতে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন। এছাড়া ১৮ হল সংসদে লড়ছেন ৫০৯ জন।


এ ক্যটাগরির আরো খবর..