তারুণ্যের শক্তিতে এগিয়ে যাচ্ছে এনডিএম -ববি হাজ্জাজ

তারুণ্যের শক্তিতে এগিয়ে যাচ্ছে এনডিএম -ববি হাজ্জাজ

এদেশের লক্ষ-কোটি স্বপ্নবাজ তরুণদের আবেগ আর ভালোবাসাকে পুঁজি করে তারুণ্যের শক্তিতে এগিয়ে যাচ্ছে এনডিএম। আমাদের লক্ষ্য নিরপেক্ষ নির্বাচনের দাবীতে রাজপথে সরব থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের পছন্দের দলে পরিণত হওয়া৷ আমরা বিশ্বাস করি, আমাদের দলীয় প্রতীক “সিংহ” মার্কার বিজয়ই হবে গণতন্ত্রের বিজয়।”  বলেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ।

আজ ২৪ এপ্রিল, ২০২২ খ্রি. রোজঃ রবিবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আফতাবনগরে একটি মাদ্রাসা ও এতিমখানায় এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজনে এক বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন,  “অনেক রক্তচক্ষু আর প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে রাজনৈতিক দল হিসাবে সফল আত্মপ্রকাশ করেছিলো এনডিএম। কণ্টকাকীর্ণ পথচলায় আমরা সবসময় মহান আল্লাহ’র উপর ভরসা করেছি এবং জনগণের সমর্থন আদায়ে চেষ্টা করে যাচ্ছি। আমরাই প্রথম রাজনৈতিক শক্তি যারা কোটা সংষ্কার আন্দোলন যুগপৎভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শুরু করেছিলাম৷ প্রশ্নপত্র ফাঁস বন্ধ বা বাংলা ভাষায় সাইনবোর্ড লেখার দাবী নিয়ে আমরাই রাজপথে দাঁড়িয়েছি৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে এক প্লাটফর্মে আনার প্রচেষ্টায় সকলের কাছে দাওয়াত নিয়ে গিয়েছি। আজ্ঞাবহ ইসির বিরুদ্ধে আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে নিবন্ধন ছিনিয়ে আনা প্রথম রাজনৈতিক দল এনডিএম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং নীল নকশার নির্বাচনের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করে আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি। কাশ্মিরে ভারতীয় আগ্রাসন বন্ধের দাবীতে এবং বুয়েটের আবরার ও লেখক মোশতাক হত্যার বিচার চেয়ে রাজপথে নামতেও আমরা দ্বিধা করি নাই৷

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল চাখারী, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এডভোকেট ইয়ারুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।