তানভীর আহমেদ রিমন: নিয়মিত ব্যায়াম করুন, ডায়াবেটিসকে না বলুন’ এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে জাহানারা প্লাজায় এক্সট্রিম ফিটনেস জিম সেন্টারের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক জীবনে শারীরিক পরিশ্রমের পরিমাণ কমে গেছে, অর্থাৎ হাঁটাহাঁটির প্রয়োজন হয় না বললেই চলে, আর আমাদের খাদ্যাভ্যাসও বদলে গেছে। ফলে রোগব্যাধি দিন দিন বেড়েই চলছে,যেমন হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, অস্থিক্ষয়, ক্যানসার ইত্যাদির প্রকোপ বহুগুণে বেড়েছে। নিয়মিত ব্যায়াম এগুলো প্রতিরোধ করে। শরীরের বাড়তি ওজন কমায় ব্যায়ামের ফলে আমাদের শরীরের প্রতিটি কোষে অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি সরবারাহ হয়। এর ফলে আমাদের হৃদযন্ত্র ও রক্তনালি সচল থাকে।
সারা শরীরে একটি সুস্থ প্রাণস্পন্দন ও উদ্দীপনা সৃষ্টি হয় এবং আমাদের কর্মস্পৃহা বাড়ায়। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে প্রায় ৩ শতাধিক লোকের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে ফিতা কেটে অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানটির স্বতাধিকারী ওয়াহিদুর আলম আহাদের আমন্ত্রনে এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন, চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল,জেলা আওয়ামীলীগ নেতা মুনছুর আহমেদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এম. ছাবির আহমেদ,চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, চন্দ্রগঞ্জ কিন্ডারগার্টেন এর পরিচালক আব্দুর মতিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, ক্যামব্রিজ সিটি কলেজের পরিচালক এনামুল হক রতন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মহি উদ্দিন ভুলু, ইউপি মেম্বার মোঃ সেলিম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহাব উদ্দীন, যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক রিংকু, থানা ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন জয়,কফিলউদ্দিন কলেজ ছাত্রলীগের সভাপতি এম. মাসুদ প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী রাজনৈতিক ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমূখ।


