× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে পুন:নির্বাচন এবং নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(৩জানুয়ারী) বেলা ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বাম-গণতান্ত্রিক জোটের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন থেকে নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে পুন:নির্বাচন এবং নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাম-গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, কমিউনিস্ট লীগের জেলা সভাপতি নিপেন্দ্র নাথ বাড়ৈ, সাধারণ সম্পাদক জলিলুর রহমান জানান ও গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলু প্রমুখ।

বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না এই সরকার। আজ মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে আমাদের। সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আমরা ধিক্কার জানিয়ে বিচার দাবি করেছি। একই সঙ্গে নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে পুন:নির্বাচন চাই।


এ ক্যটাগরির আরো খবর..