× Banner
সর্বশেষ
আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এক সমর্থকের আঙুল বলি সোনিয়া-রাহুলের জন্য

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এই একবিংশ শতাব্দীতে এসে ভারতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর জন্য বাঁ হাতের কনিষ্ঠা আঙুল বলি দিয়েছেন এক সমর্থক। গত বছরের ডিসেম্বরে অন্ধ্র প্রদেশের তিরুপতি মন্দিরে এ ঘটনা ঘটেছে। রোববার হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ২৫ ডিসেম্বর ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংক্রান্ত মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে আদালতে তলব করা হয়। প্রিয় দুই নেতা জামিন পাবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ইন্দুভালু সুরেশ। এ সময় সুরেশ দিব্যি কাটেন যে নেতাদের জামিন হলে তিনি তার আঙুল দেবতার জন উৎসর্গ করবেন। ওই দিন সোনিয়া-রাহুলের জামিন আবেদন মঞ্জুর করা হলে আনন্দে সুরেশ নিজের কনিষ্ঠা আঙুল কেটে তিরুপতি মন্দিরের দানবাক্সে ফেলে দেন। পরে মন্দিরের পাশের একটি হাসপাতাল থেকে তিনি চিকিৎসা নেন।

সুরেশ জানান, এ ঘটনা রাজ্যের আবাসনমন্ত্রী এম এইচ অম্বরিশ জানতে পেরে তাকে নিজের বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন।  এ সময় মন্ত্রী তাকে ‘কংগ্রেসের একলব্য’ উপাধিতে ভূষিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..