× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

এক সন্তান নীতিতে জনসংখ্যা কমায় বিয়েতে উৎসাহ ও দম্পতিদের একত্রে রাখার প্রচার করছে চীন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/china-2.jpg

এক সন্তান নীতির ফলে বিয়ে ও সন্তান জন্মের হার কমে যাওয়ায় অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতায় বড় ধরনের সঙ্কট নিরসনে একটি প্রচারণা শুরু করেছে চীন।

সে কারণে চীনা কর্তৃপক্ষ এখন শুধু প্রাপ্ত বয়স্কদের বিয়ের উৎসাহ দিয়ে ক্ষান্ত থাকছে না, বিবাহিত দম্পতিদের একত্রে রাখার ব্যাপারেও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সে দেশে তরুণ-তরুণীদের জুটি বাঁধায় সহায়তার উদ্দেশ্যে তাদের সঙ্গী বাছাইয়ের জন্য ‘ডেটিংয়ে’ গণ জমায়েতের আয়োজন করছে চীনের কমিউনিস্ট পার্টির যুব শাখা কমিউনিস্ট ইয়ুথ লীগ।

চীনের কর্মকর্তারা বলছেন, এক সন্তান নীতির ফলে বিয়ের হার কমে গেছে। চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ১৯৭৯ সালে এই নীতি চালু হয়।

দেশটিতে বিয়ের হার গত ছয় বছরে ৬.৬ শতাংশ কমে গেছে। ২০১৩ সালের হিসেবে তা কমে গেছে ৩৩ শতাংশ এবং ১৪ বছরের মধ্যে তা সবচেয়ে কম।

পরিসংখ্যান বলছে, ২০১৩ সালে ২৩.৮ মিলিয়ন মানুষ সে দেশে প্রথমবার বিয়ে করেছে এবং ২০১৯ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ১৩.৯ মিলিয়ন। এতে প্রথমবার বিয়ে করার হার ৪১ শতাংশ কমে গেছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য দেশটিতে এক সন্তান নীতি বছরের পর বছর চালু থাকার পর ২০১৬ সালে এসে শেষ হয়েছে। যদিও জনসংখ্যা বিশেষজ্ঞরা এ ব্যাপারে আগেই সতর্ক করে বলেছিলেন, এক সন্তান নীতির কারণে জনসংখ্যা হ্রাস পাওয়ার ব্যাপারে পরবর্তী সময়ে ভোগান্তিতে পড়তে হতে পারে।

এক সন্তান নীতির ফলে বিয়েতেও ঝামেলার সৃষ্টি হচ্ছে। কারণ, সে দেশের প্রান্তিক এলাকায় দম্পতিরা চান, তাদের যেন ছেলে সন্তান হয়। এজন্য দেশটিতে বর্তমানে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কয়েক কোটি বেশি। তাদের পাত্রী জোগাড়ের জন্য কঠিন সময় পার করতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..