× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

নোয়াখালী প্রতিনিধি

এক ট্রলারে ধরা পড়ল ৫৯ মণ ইলিশ, বিক্রি ১৩ লাখে  

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
ট্রলারে ধরা পড়ল ৫৯ মণ ইলিশ

একটি মাছ ধরার ট্রলারে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩ দিনে ৫৯ মণ মাছ ধরেছেন ভোলার মনপুরার জেলেরা।
গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাটে নিলামে বিক্রি হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকায়। মাত্র তিন দিনে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় বোটের মালিক, সারেংসহ জেলেরা মহাখুশি। এসব মাছ কিনেনেন মেঘনা ফিশিং এজেন্সি।
ট্রলারের মালিক উৎফুল জানান, তিন দিন আগে ১২ জেলে ভোলার মনপুরা থেকে মাছ ধরতে সাগরে যাই। বিভিন্ন সাইজের ৫৯ মণ ইলিশ পেয়েছি।  এর মধ্যে বড় সাইজের মাছের সংখ্যা বেশি। মেঘনা ফিশিংয়ে মাছ গুলো বিক্রি হয়েছে। নিলামে শেষ পর্যন্ত ২২ হাজার ১০০ টাকা করে ৫৯ মণ ইলিশের দাম হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকা।
চেয়ারম্যানঘাটের একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী কিছুদিন সাগরে জেলেদের জালে বেশি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়বে।    এখন নদীতেও মাছ মিলছে। নিষেধাজ্ঞা শুরু হবে ৭ অক্টোবর থেকে। এর আগে, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর সুফল হিসেবে এখন সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা বেশি পরিমাণ মাছ ধরতে পারছেন। সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে জেলেদের জালে আরও বেশি বেশি ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা।


এ ক্যটাগরির আরো খবর..