× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

এই সেই সেক্সিয়েস্ট পুরুষ!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: পিপল’স ম্যাগাজিনে গত বছরেই পিপল’স তাকে বিশ্বের সেক্সিয়েস্ট পুরুষের সম্মান দিয়েছিল! হলিউডের ‘থর’ ছবির নাম ভূমিকায় অভিনয় করে সুনাম কিনেছেন যিনি, সেই ক্রিস হেমসওয়ার্থের বছর ঘুরতেই এ রকম দশা হল কী করে?

ছবির স্বার্থে অনেক কিছুই করে থাকেন নিবেদিতপ্রাণ অভিনেতারা! সেই তালিকাতেই এ বার নিজের নাম যোগ করলেন ক্রিস হেমসওয়ার্থ! নতুন ছবি ‘ইন দ্য হার্ট অব দ্য সি’-র জন্য দিনে মাত্র ৫০০ ক্যালোরি খাবার খেয়ে পেশিময় পৌরুষ ঝরিয়ে ফেললেন তিনি! সম্প্রতি ইনস্টাগ্রামে নায়ক নিজেই জানালেন এ কথা।

অভিনেতার ভক্তদের জন্য খবরটা খুব একটা ভাল নয়, বলতেই হবে! বরাবরই ক্রিস হলিউডে জনপ্রিয় তার সুগঠিত শরীরের জন্য। সেই সূত্রেই তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সব চেয়ে আকর্ষণীয় পুরুষ! মহিলারা যেমন তার সেই বলিষ্ঠ আবেদনে মজেছিলেন, ছেলেরাও তেমনই অনুপ্রেরণা পেয়েছিলেন শরীর-চর্চার! এ বার কি তাদের মনে একটু বেশিই ব্যথা দিয়ে ফেললেন নায়ক ছবির স্বার্থে?

অভিনেতার অন্ধ ভক্তরা অবশ্য কোনও কিছুতেই কর্ণপাত করছেন না। তারা এখন থেকেই টানটান আগ্রহে অপেক্ষা করছেন এই ছবিটা দেখার জন্য। আর ক্রিস হেমসওয়ার্থ? তিনি নিজে কী বলছেন তার এই নতুন বাউন্ডুলে চেহারা নিয়ে?

“একটা নতুন ডায়েট অনুসরণ করে দেখলাম। অথবা, এটাকে একটা ট্রেনিংও বলা যায়। যেটার নাম লস্ট অ্যাট সি! তবে, কাউকে এই ডায়েটটা অনুসরণ করার পরামর্শ কিন্তু দিচ্ছি না”


এ ক্যটাগরির আরো খবর..