× Banner
সর্বশেষ
পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

এই করুণ পরিস্থিতিতে নেইমার কি বিশ্বকাপ খেলবেন!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ আগামী ৮ মে অনুষ্ঠিত হবে ফরাসি লিগের ফাইনাল ম্যাচ। তার আগে ইনজুরি সারিয়ে দলের সেরা তারকা নেইমার ফিরবেন বলে আশা করেন নেইমারের ব্রাজিল এবং পিএসজি সতীর্থ চিয়াগো সিলভা। যদিও পিএসজি এখনও ফরাসি লিগে ফাইনালে ওঠেনি। সেমি-ফাইনালে ক্যঁর মুখোমুখি হবে আগামী ১৮ এপ্রিল । সেই ম্যাচেই প্যারিস ক্লাবটির ফাইনাল নিশ্চিত হবে ।

ফেব্রুয়ারীতে লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন পিএসজি তারকা নেইমার। ইনজুরি সারাতে নেইমারের তার অস্ত্রোপচার করানো হয়। বর্তমানে ব্রাজিলের রি জেনেরিওতে তার রিহ্যাব চলছে। ডাক্তারদের মতে পুরোপুরি সুস্থ হতে তার প্রায় তিন মাস সময় লাগতে পারে।

গত ম্যাচের জয়ে পিএসজির ফরাসি কাপের ফাইনালে ওঠা ধরে নিয়ে নেইমারের বিষয় নিয়ে সিলভা বলেন, ‘আগামী সপ্তাহে নেইমারের সঙ্গে কথা বলার জন্য আমি অপেক্ষা করছি। আমার মনে হয়, সে এখন আগের চেয়ে ভালো আছে। সে দ্রুত সেরে উঠছে; ফরাসি কাপের ফাইনালেই আশাকরি সে ফিরতে পারে, যেটা ক্লাবের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

এইদিকে আসন্ন বিশ্বকাপে নেইমারের দিকে গোটা ব্রাজিল সমর্থকরা তাকিয়ে আছেন। রাশিয়া বিশ্বকাপের সাফল্যর জন্য জুনের আগেই নেইমারের সুস্থ হয়ে উঠা প্রয়োজন বলে মনে করেন সিলভা। এই বিষয়ে সিলভা বলেন,‘বিশ্বকাপের আগে তাকে অবশ্যই দলে জন্য তৈরি হতে হবে। তবে খুব তাড়াহুড়া না করে, ভালোভাবে সুস্থ হতে হবে। বিশ্বকাপ এবং আগামী মৌসুমে যেনো আর কোনো ঝুঁকি না আসে।’


এ ক্যটাগরির আরো খবর..