× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

‘সাকিব-তামিমরা সবাই আমার ভাই, তাদের নিয়ে কেউ ট্রোল করবেন না’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ নিদাহাস ট্রফি শেষ হয়েছে তিনদিন হল। যেখানে শেষ বলে দিনেশ কার্তিকের ছয়ের কল্যাণে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরও এর আমেজ রয়ে যাচ্ছে এখনো। ফাইনালে ভারতের জয়ের পর থেকে কিছু উগ্র ভারতীয় সমর্থক স্যোশাল মিডিয়ায় বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ট্রোল শুরু করে। বিভিন্ন উস্কানীমূলক ছবি ও বিভিন্ন ভিডিও পোস্ট করে ব্যঙ্গ করা শুরু করে।

এবার এই বিষয়ে ফাইনালে ম্যাচের শেষ বলে ভারতকে জেতানোর নায়ক দিনেশ কার্তিক মুখ খুললেন স্যোশাল মিডিয়ায়। সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছেন যাতে বাংলাদেশকে নিয়ে কেউ ট্রোল না করেন। ঢাকা প্রিমিয়ার লীগের দুটি ছবিসহ তিনি ফেসবুকে একটি পোস্ট দেন, পোস্টটিতে তিনি লিখেন-

সবাইকে অনুরোধ করছি, বাংলাদেশকে নিয়ে কেউ ট্রোল করবেন না। দিনেশ কার্তিক বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রেখেছে এবং কয়েক বছর আগেও ঢাকা প্রিমিয়ার লীগে খেলেছেন। সেখানে সাকিব, তামিম, লিটন ও তাসকিনের মতো ক্রিকেটার ছিলেন। তারা সবাই আমার ভাই ছিল।


তাই সকল অনুসারীর প্রতি অনুরোধ করবো, আমাদের প্রতিবেশী বাংলাদেশকে ট্রোল করা বন্ধ করে ক্রিকেট খেলাকে উপভোগ করুন।


এ ক্যটাগরির আরো খবর..