মেহেরপুর প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৮-১৮):   ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন আরন্য। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী।

মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক হোসেন,মেহের আমজাদ,ফজলুল হক মন্টু,জুলফিকার আলী কানন,মোঃ রাশেদুজ্জামান.আবু আক্তার করন,আতাউর রহমান,বেন-ইয়ামিন মুক্ত,আসিফ ইকবাল,হামিদুর রহমান কাজল প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।