× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের পিতার পরলোক গমনে বিভিন্ন মহলের শোক

admin
হালনাগাদ: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

নবীগঞ্জ প্রতনিধিঃ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল রবীর পিতা সুশীল চন্দ্র পাল(১০৩) আর নেই । তিনি  বুধবার দুপুরে ১০ নং দেবপাড়া ইউনিয়নের নলসুজা গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

মৃত্যুর খবর শোনে তাকে শেষবারের মত একনজর দেখার জন্য নেতৃবৃন্দ বাড়ীতে ভীড় জমান। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল,সভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ,কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিল,জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোক জ্ঞপানকরীরা তার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এ ক্যটাগরির আরো খবর..