খতিজা নিজেই বলেছেন, ২৯ ডিসেম্বর রিয়াসদীন শাইক মহম্মদের সঙ্গে তার বাগদান হয়ে গেছে। এর পর থেকে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছেন।
খতিজার ১৯৯৬ সালের ২৮ জুলাই চেন্নাইয়ে জন্ম , ছোটবেলা কেটেছে সঙ্গীতের আবহে। ফলে পড়াশোনার শেষ করে সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন ।
অন্যদিকে বর রিয়াসদীন অত্যন্ত প্রতিভাবান। লাইভ অডিও ইঞ্জিনিয়ার হিসেবে তার দারুন দক্ষতা । খতিজার মতো রিয়াসও নিজের কথা নিয়ে বিশেষ মুখ খোলেননি।