× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আগে ব্যাংক/এনজিও ঋণের কিস্তি বন্ধের দাবী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ মার্চ, ২০২০
ঋণের কিস্তি বন্ধের দাবী

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবারের ভিতরে প্রায় ৮৫ ভাগ মানুষ বিভিন্ন সমিতি, এনজিও, ব্যাংক থেকে ঋণ নিয়ে নিয়ম অনুযায়ী তাদের কিস্তি চালিয়ে যেতে হচ্ছে। তাই যতই ঘোষণা আসুক তাদের কিস্তির টাকা যোগাড় করতে বাসার বাইরে কাজে ছুটতেই হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও মানুষকে বাসায় বন্ধি ঘোষণার আগে দেশের বিভিন্ন এনজিও ব্যাংকের কিস্তি বন্ধ করার প্রয়োজন।

করোনাভাইরাস এর সতর্কতার জন্য যদি দেশের স্কুল কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে, তবে গার্মেন্টস শিল্পে ছুটি কেন নয়। ব্যবসা প্রতিষ্ঠান বা কাজ বন্ধের কথা মনে হলে ঋণের কিস্তি শোধের চিন্তায় কপালে ভাজ পড়ছে সাধারণ মানুষের। তাই দোকান ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধ রাখার আগে কিস্তি বন্ধ করা প্রয়োজন।

ঢাকা জেলার ধামরাই নান্নার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী জানান, আমাদের নিজেদের কোনো টাকা নেই। সমিতি থেকে ঋণ নিয়ে দোকান করি। ঘরে থাকতে হলে তো দোকান বন্ধ রাখতে হবে। তখন ঋণের কিস্তি শোধ করবো কীভাবে?

দি নিউজের প্রতিনিধিকে খুলনা জেলার দাকোপ চালনা বাজারের সুমন্ত জানান, আমাদের তো কাজ করলে পেটে ভাত জোটে না করলে জেটে না। আমরা কীভাবে ঘরে থাকবো? এর ওপর কমবেশি কিস্তি আছে সবার। সরকারের কাছে অনুরোধ ভাইরাস যতদিন না যায় ততদিন অন্তত আমাদের কিস্তিটা বন্ধ রাখুন। একদিকে করোনার আতঙ্ক তার ওপর কিস্তির চাপে দিশেহারা হয়ে পড়বো। আমাদের জন্য একটু লিখুন

খুলনা চালনা বাজারের চা বিক্রেতা বাবুল বলেন, দুপুরের দিকে প্রতিদিন দোকানে ভিড় থাকে। এতদিন ধরে রাস্তায় মানুষ খুব কম। তাই বিক্রিও কমে এসেছে। এই দোকানের আয় থেকে পাঁচ সদস্যের সংসার চলে। পাশাপাশি দোকান চালানোর জন্য দুটি সমিতি থেকে ঋণ নিয়েছি। সেখানে একটিতে সপ্তাহে হাজারর ৭শ টাকা অপরটিতে মাসে সাড়ে হাজার টাকা কিস্তি দিতে হয়। করোনায় দোকানে আয় খুবই কম সংসারের খরচ জোগানেই অসম্ভব সেখানে ঋণের কিস্তি পরিশোধ কিভাবে করব?

নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাঠ পর্যায়ের এনজিও কর্মী জানান, ঋণ বিতরণ করার পর উত্তোলন করার দায়িত্ব তাদের। কেউ কিস্তি না দিলে পকেট থেকে অফিসকে দিতে হয়। আমাদেরও চাকরি বাঁচাতে হবে। সরকার কিস্তি বন্ধের সিদ্ধান্ত দিলে আমাদের কোনো সমস্যা নেই। চাকরি করতে হলে অফিস যা বলবে আমাদেরও তো তাই করতে হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, করোনা ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে কোনও ঋণগ্রহীতা যদি ৩০ জুন পর্যন্ত কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহলে তাকে খেলাপি করা যাবে না। তবে কোনও খেলাপি ঋণগ্রহীতা যদি এই সময়ের মধ্যে ঋণ শোধ করেন, তাকে নিয়মিত ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত করা যাবে।

দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও সাধারণ মানুষের বাহিরে বের হওয়ার নিষেধাজ্ঞা জারির আগে এই মুহুর্তে দেশের ঋণদানকারী সকল ব্যাংক ও এনজিও গুলোর কিস্তি বন্ধের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন এ দেশের ঋণশোধে সংগ্রাম করে চলা ভুক্তভোগী সাধারণ মানুষেরা।


এ ক্যটাগরির আরো খবর..