× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

দেশে ১১ হাজার ৪১০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে জাপান

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০২২
ঋণ সহায়তা দিচ্ছে জাপান

বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ৪৩তম ওডিএ ঋণ প্যাকেজের (১ম ব্যাচ) আওতায় দুটি উন্নয়ন প্রকল্পের জন্য ‘এক্সচেঞ্জ অব নোটস’ ও ‘ঋণ চুক্তি’ এবং একটি প্রকল্পের জন্য ‘গ্রান্ট এগ্রিমেন্ট’ চুক্তি সই হয়েছে। এই তিনটি প্রকল্পে প্রায় ১ লাখ ৬৫ হাজার ৯৮৯ মিলিয়ন ইয়েন (প্রায় ১১ হাজার ৪১০ কোটি টাকা) ঋণ সহায়তা দিচ্ছে জাপান।

বিদায়ী অর্থনীতি সম্পর্কিত বিভাগ (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন বাংলাদেশের পক্ষে সব চুক্তিতে এবং জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাউকি ‘এক্সচেঞ্জ অব নোটস’-এ ও ঢাকায় জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইউহো হাইকাওয়া ‘ঋণ চুক্তি’ ও ‘গ্রান্ড এগ্রিমেন্টে’ সই করেন। এ অনুষ্ঠান ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

মোট তহবিলের মধ্যে জাপান ঢাকা ম্যাস র‌্যাপিট ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (এমআরটি লেন ৫, নর্থান রুট) দ্বিতীয় পর্ব এবং দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের জন্য ১১ হাজার ৪০০ কোটি টাকা দেবে। নির্মাণের জন্য ঋণের সুদ হবে ০ দশমিক ৭০ শতাংশ, পরামর্শ সেবার জন্য ০ দশমিক ১ শতাংশ এবং ১০ বছরের রেয়াতকালসহ এই ঋণ পরিশোধের মেয়াদ ৩০ বছর।

এছাড়া ঢাকা ও রংপুরে ইম্প্রুভমেন্ট অব মেট্রোলজিক্যাল রাডার সিস্টেম প্রকল্পের জন্য জাপান আরও ৯ দশমিক ৫৭ কোটি টাকা দেবে। জাপান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আর্থিক সহায়তাকারী বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী।


এ ক্যটাগরির আরো খবর..