× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

পিআইডি

উৎকোচ গ্রহণের অভিযোগে ভূমি অফিসের নাজির বরখাস্ত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
ভূমি অফিসের নাজির বরখাস্ত

উৎকোচ/ঘুষ গ্রহণের অভিযোগে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনকে সাময়িক বরখাস্ত করে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসককে আজ ভূমি মন্ত্রণালয় একটি পত্র প্রেরণ করেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত ‘ভাইরাল’ ভিডিওর বরাতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীন ঘুষের বিনিময়ে কাজ করেন মর্মে সংবাদ প্রকাশিত হয়। নিয়মিত সংবাদ পর্যালোচনার সময় বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের নজরে আসে।

উপর্যুক্ত ভিডিওটিতে দেখা যায় যে, একজন সেবাগ্রহীতা সদ্য অনুমোদিত নামজারী (খারিজ) করতে এলে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীন সেবাগ্রহীতাকে বলেন, – নামজারিতে একটি নাম ভুল হয়েছে সংশোধন করতে হবে এবং সব মিলে ১ হাজার টাকা লাগবে; এর কম হবেনা কারণ সংশোধন করতে হলে এটি উপরে পাঠাতে হবে, সেখানে টাকা চাবে। এমতাবস্থায়, সেবা গ্রহীতা ৭শত টাকা দেন এবং বাকি টাকা কাজ হলে দিবেন মর্মে বলেন।

পরবর্তীতে উপর্যুক্ত উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায় যে কাজটির জন্য নাজির শাকিব উদ্দীন টাকা নিয়েছিলেন সেটির আসলে তেমন কোনো ফি নেই।


এ ক্যটাগরির আরো খবর..