× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

উম্মে কুলসুম চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

চট্রগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সাথী।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট এস,এস প্রাথমিক বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিনি সম্মাননা গ্রহণ করবেন।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উম্মে কুলসুম সাথী বলেন, স্বীকৃতী কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমার সহকর্মীদের কৃতজ্ঞতা তারা আমাকে সবসময় আন্তরিক সহযোগিতা ও প্রেরণা দিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.টি.এম এহসানুল হক চৌধুরী বলেন, এই প্রথম শ্রেষ্ঠ গুণী শিক্ষক ক্যাটাগরিতে শিক্ষকদের পুরস্কিৃত করার প্রচলন চালু করা হয়। প্রথমবারেই শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন সাথী। শিক্ষা ও নৈতিকতা প্রসারে এই সম্মাননা তার শিক্ষা জীবনে আরও সফলতা বয়ে আনবে বলে আশা করছি।

উল্লেখ্য, ২০১৯-২০২২ সালে কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন উম্মে কুলসুম সাথী। এরপর ২০২৪ সালে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..