× Banner
সর্বশেষ
সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা

আমরন অনশন অসুস্থ ১১ নির্বাচন পেছানোর দাবীতে উপাচার্যদের সহমত প্রকাশ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ স্বরস্বতী পুজার দিন সিটি নির্বাচনের ভোট পেছানোর দাবীতে আজ দ্বিতীয়  দিনের মত আমরন অনশন কর্মসুচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ইতি মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়েছে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্যরা এই কর্মসূচির সাথে সহমত প্রকাশ করেন এবং সরকারের নিস্ক্রিয়তা ও নেতাদের বক্তব্যে তারা হতাশা প্রকাশ করেন। অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন এটি পুনর্নির্ধারণ করা, পিছিয়ে নেওয়া বা এগিয়ে আনা সব নির্বাচন কমিশনের দায়ীত্বে।

ঢাকা বিশ্ববিদ্যালইয়ের ছাত্ররা নির্বাচনের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তারা বলেন, আমরা ধর্মীয় অধিকার পালন করতে পারবো না, তাই এই অনশন করছি। অসুস্থ ছাত্ররা জানায় যদি মৃত্যু হয় তবে এখানেই মৃত্যু হোক কিন্তু দাবি না মানা অবদি এখান থেকে কোথাও যাবনা।

সনাতন সম্প্রীতি পরিষদের সদস্যরা স্বরস্বতী পুজার দিনে নির্বাচন পেছা্নোর দাবীতে আমরন অনশণ করেছেএদিকে, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার সকালে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশেন-ক্যাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

তারা বলেন, আমরা ৩০ জানুয়ারি ঢাকা সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। কোনো হিন্দু ভোট কেন্দ্রে যাবেন না, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন না। আমরা ৩০ তারিখ সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘট পূজা করে রাজপথেই অঞ্জলি নেব। আর কালো পতাকা মিছিল করব। এ জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সরকার এবং কমিশনকে নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..