× Banner
সর্বশেষ
পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  মুসলিম ন্যাটো ঘোষণা মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার: প্রতিমন্ত্রী মীর হেলাল সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় গণমাধ্যম কমিশন গঠনের দাবী সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা পরিষদ নির্বাচন চিলমারীতে নৌকা প্রতীকের পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে চেয়ারম্যান প্রার্থী শওকত আলী সরকার বীরবিক্রম এর নৌকা প্রতীকের পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার পাম্প মোড় থেকে চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের প্লাকার্ড নিয়ে সহ¯্রাধিক মোটর সাইকেলের একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে থানাহাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে চেয়ারম্যান পদে নৌকা মার্কায় ও ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী (নৌকা প্রতীক) শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী(মাইক প্রতীক) মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, আ’লীগ সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, আবু হানিফা রঞ্জু, থানাহাট ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক মিলন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..