× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

উপজেলা নির্বাচনঃ হিন্দুদের উপর নৌকা সমর্থকদের হামলায় আহত ৫

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

রাই কিশোরী: ভোট মনে হয় শুধু হিন্দুরাই দিয়েছিল! উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থক সন্ত্রাসী বাহিনী দ্বারা পরিকল্পিত ভাবে হিন্দুদের উপরে হামলা করা হয়।
সোমবার দুপুরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী গ্রামের টাইম বাজারে হিন্দুদের উপরে এই পরিকল্পিত হামলা হয়।
এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসন এর কঠোর পদক্ষেপ কামনা করছি।
নির্বাচনের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াসউদ্দীন ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কথা কাটাকাটি হয় এবং কথাকাটির ৩০-৪০ মিনিট পরে এক পর্যায়ে এসে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সন্ত্রাসী বাহিনীর জাহাঙ্গীর, টিটু,সরওয়ার,সনেট সহ আরও দশ জনের ও বেশি  লোকজন দেশীও অস্ত্র নিয়ে এসে উক্ত হামলা চালায়। সেই হামলায় আহত হলেন শেখর দাশ, অরুন দাশ প্রদীপ দাশ সহ আরও ৫ জন ওরা বর্তমানে হাসপাতালে ভর্তি আছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের পক্ষ থেকে উক্ত পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং একই সাথে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেছে।

 


এ ক্যটাগরির আরো খবর..