× Banner
সর্বশেষ
বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

উপকূলের ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবনের খবরে আতঙ্ক

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

টানা বৃষ্টি,নদীতে জোয়ার ও পৃথিবী উষ্ণায়নের ফলে বরফের পাহাড় গলে সাগর ও নদীতে পানি বাড়ার আভাসে উপকূলীয় আট জেলার নিম্নাঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের নদীর পানি বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে শনিবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, উজানে ভারি বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের নদীর পানি দ্রুত বাড়তে পারে।
এতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
আর ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের নদীর পানি স্থিতিশীল থাকলেও ভারি বৃষ্টির কারণে আগামী দুই দিন এই তিন বিভাগের নদীর পানি বাড়তে পারে।
শনিবার সকালে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে যশোর ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। তবে রোববার থেকে বৃষ্টি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টি ঝরাচ্ছে গভীর স্থল নিম্নচাপ, রোববার থেকে কমার আভাস
বাংলাদেশের উজানে পাহাড়ি ঢল আর অতি ভারি বৃষ্টির কারণে গত ২০ অগাস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। দ্রুতই তা ছড়িয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে।
বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের মুহরী, ফেনী ও মাতামুহুরী নদীর পানি কমলেও; গোমতী নদীর পানি স্থিতিশীল আছে। অন্যদিকে হালদা ও সাঙ্গু নদীর পানি বাড়ছে।
তবে দেশের সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে বলা হয়, ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতিশীল; অন্যদিকে যমুনা নদীর পানি কমছে। আগামী ৫ দিন ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি ধীর গতিতে কমতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
গঙ্গা নদীর পানিও স্থিতিশীল আছে, তবে পানি কমছেপদ্মা নদীর। আগামী ৩ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস কেন্দ্র বলছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি ধীর গতিতে কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
আর সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা, মনু, সারিগোয়াইন, ধলাই নদীর পানি কমছে। তবে খোয়াই নদীর পানি স্থিতিশীল আছে। আগামী ৩ এসব নদীর পানি কমতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে, বলা হয় বুলেটিনে ।


এ ক্যটাগরির আরো খবর..