× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন দেলোয়ারা বেগম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ারা বেগম ৯ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান ফিরোজ খান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬১০ ভোট। নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আল-আমিন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তালমা ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্রে ২২ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে মোট ১৪ হাজার ৮১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারীতে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে শেষ হয় এ নির্বাচন। সারাদিন বৈরী আবহাওয়ার মধ্যে দলেদলে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোট প্রয়োগ করেন।

উল্লেখ্য, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার মৃত্যু হওয়ায়, চেয়ারম্যান পদটি শূণ্য হয়। উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ারা বেগম তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার স্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া এবং ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়ার মাতা।


এ ক্যটাগরির আরো খবর..