× Banner
সর্বশেষ
সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, উদ্বোধন ৭ জুন সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর – মুক্তিযুদ্ধমন্ত্রী

উন্নয়ন-অগ্রযাত্রাবিরোধী অপশক্তি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২০

আমাদের দেশে ১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান৷ উন্নয়ন-অগ্রযাত্রাবিরোধী এ অপশক্তি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

রোববার (০২ আগস্ট) রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রতি মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতাদের জন্য আয়োজিত স্মরণসভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের শক্তি ও মনোবল অর্জন করেছি বারবার মৃত্যুর মঞ্চ থেকে ফিরে আসা হিমালয়সম এক সাহসী ও মানবিক নেতৃত্ব থেকে, যার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়নের ফলে বিশেষজ্ঞদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে সংক্রমণ এখন আমাদের নিয়ন্ত্রণে।

সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বদরুদ্দীন আহমেদ কামরানসহ অন্যান্য নেতাদের আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজীবন স্মরণ করবেন। শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে তারা আজীবন নিরলস কাজ করে গেছেন দল ও জাতির জন্য।

স্মরণসভায় যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সোলতান শরিফ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..