× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজের বিকল্প নেই -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজের বিকল্প নেই। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থী-সহ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ফরহাদ হোসেন আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় পড়াশোনার অতিরিক্ত চাপে খেলাধুলার প্রতি মনোযোগ দেয় না। এতে তাদের জীবন একঘেয়ে পড়ে। তাই, ছাত্র জীবনকে সুন্দর ও অর্থবহ করতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি দেশের খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয়-সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনাজির আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম ইসমাইল হোসেন শুভেচ্ছা বক্তব্য এবং বিশ্ববিদ্যালয়টি ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজার মোঃ মেহেদী হাসান স্বাগত বক্তব্য রাখেন। দেশের ৯৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন-সহ মোট পাঁচটি ক্যাটেগরিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..