× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

পিঁ আই ডি

উদ্ভাবনী প্রচার কৌশল কাজে লাগাতে হবে -বিমান ও পর্যটন মন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
উদ্ভাবনী প্রচার কৌশল

বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কারণে দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটি আনন্দের কথা। এখন আমাদেরকে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে মনোযোগ দিতে হবে। বিদেশি পর্যটকেরা যেন বাংলাদেশের পর্যটন আকর্ষণ সম্পর্কে জানতে পারে সেজন্য উদ্ভাবনী প্রচার কৌশল কাজে লাগাতে হবে। বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

আজ রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন কর্পোরেশন পরিদর্শনকালে কর্মকর্তাদের সাথে বৈঠকে মন্ত্রী একথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বিদেশি পর্যটকদের জন্য ভিসা সহজীকরণ, তাদের দ্রুততম সময়ে ভিসা প্রদান, অন এরাইভাল ভিসার আওতা বৃদ্ধি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও, তাদের জন্য এয়ারপোর্টে বিশেষ সার্ভিস চালুকরণ ও দক্ষ ট্যুর গাইড তৈরির বিষয়েও মন্ত্রী গুরুত্ব আরোপ করেন।

ফারুক খান বলেন, বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পর্যটন খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের পর্যটনে বেসরকারি খাত ও ট্যুর অপারেটরগণ গুরুত্বপূর্ণ অংশীজন। পর্যটনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের সাথে সমন্বয় বৃদ্ধি সাপেক্ষে তাদের সর্বপ্রকার সহযোগিতা প্রদান করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর ভিশন ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে পর্যটন খাতে কর্মরত সবাইকে চিন্তা-ভাবনা ও কাজে স্মার্ট হতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে পর্যটন শিল্পের উন্নয়ন হবেই। এ শিল্পে ইতিবাচক পরিবর্তন আসবেই।

মন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতিকে ঠিক রেখেই বিদেশি পর্যটকদের কাছে দেশের পর্যটন আকর্ষণকে সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের পর্যটন গন্তব্যগুলো জনপ্রিয় করে তুলতে হবে। পাশাপাশি ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম ও কালিনারি ট্যুরিজমের ওপর গুরুত্ব দিতে হবে। পর্যটন কর্পোরেশনের সকল স্থাপনা আরো বেশি লাভজনক করার জন্য সেবার মান বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন সেবা চালু করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..