উত্তরায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

উত্তরায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

উত্তরায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।  ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে।শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের উত্তরা জোনের আমির মাওলানা নাজমুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের ঢাকা মহানগরের আমির জোনায়েদ আল হাবিব।

অন্যদের মধ্যে মুফতি কামাল উদ্দিন, মুফতি কেফায়েত উল্লাহ, বিলাল ইবনে মুসলিম, মুফতি ওয়াহেদুল আলম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার হতাহতের ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।