সাতক্ষীরায় যশোরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মোদি

সাতক্ষীরায় যশোরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মোদি

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরা যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়েছেন।

মোদি ঐতিহ্যবাহী মন্দিরটিতে পূজা দিয়েছেন। সেখানে তিনি ৩০ মিনিটের মতো থাকবেন। এরপর হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রওনা দেওয়ার কথা রয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি পূজা দেন। মন্দিরের অভ্যন্তরে তাকে মন্ত্র পাঠ করান পুরোহিত দিলীপ কুমার মুখার্জি।

এর আগে তিনি সকাল ১০টা ৫ মিনিটে এ. সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের হেলিপ্যাডে অবতরণের পর সরাসরি মোটরশোভাযাত্রা সহকারে মন্দির চত্বরে আসেন।

এ সময় তাকে মন্দিরের সেবাইত পরিবারের পক্ষ থেকে কৃষ্ণা মুখার্জি  ও জয়ন্ত চট্টোপাধ্যায় ফুল দিয়ে বরণ করে নেন। এরপরই সনাতন ধর্মাবলম্বী নারীরা তাকে পুষ্প বৃষ্টি, উলু ধ্বনি শংখ ধ্বনি ও কাঁসার বাজনার মধ্য দিয়ে স্বাগত জানান।

নরেন্দ্র মোদি সবার সঙ্গে কুশল বিনিময় শেষে মন্দিরে প্রবেশ করেন। সেখানে তিনি শক্তি পিঠে পূজা দেন। মন্দির থেকে বেরিয়ে কিছুক্ষণ বিশ্রামাগারে কাটানোর পর মোদি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। পরে তিনি মন্দির ঘুরে দেখেন।

এরপর নরেন্দ্র মোদি আবারও সবার সঙ্গে কুশল বিনিময় করে বিদায় নেন ১০টা ৩৫ মিনিটে।

যশোরেশ্বরী কালীমন্দিরে পুরোহিত দিলীপ মুখার্জি বলেন, কালীমন্দিরে পূজা শেষে বেলা ১১টার কিছু আগে মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

টুঙ্গিপাড়া থেকে তিনি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। সেখানে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন মোদি।

দুপুরে ঢাকায় ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। তার আগে দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করবেন।

সবশেষে নরেন্দ্র মোদি বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।