একটি নিজস্ব সংবাদ সংস্থার সাথে কথা বলার সময় উত্তর প্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মা বলেন এই প্রক্রিয়া এখন চলতেই থাকবে। শর্মা বলেন, সমস্ত জেলাশাসককে সমীক্ষা করার আর এই লিস্টকে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। শর্মা জানান, রাজ্য সরকার এই তালিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে ভাগ করবে।
যোগী সরকারের এই রিপোর্টে রাজ্যে ৪০ হাজার অবৈধ শরণার্থী থাকার দাবি করা হয়েছে। এই শরণার্থীরা বিশেষ করে রাজ্যে ১৯ টি জেলা আগরা, রায়বেরালি, সাহারনপুর, গোরখপুর, আলীগড়, রামপুর, মুজফরনগর, হাপুড়, মথুরা, কানপুর, প্রতাপগড়, বারাণসী, আমেঠি, ঝাঁসি, বহরাইচ, লক্ষ্মীপুর, মেরথ আর পিলিভিত বসবাস করছে বলে জানান।