× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

উজ্জল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট ফাইনাল খেলা-২০২১

Dutta
হালনাগাদ: বুধবার, ২ জুন, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের উজ্জল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শনিবার (২৯-০৫-২০২১) ইং তারিখ কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কামারখালী উজ্জল স্মৃতি সংসদ বনাম মধুখালী ক্রিকেট একাদশ এর মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি উদ্বোধন করেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু)। খেলাটি উপভোগ করেন বিশেষ অতিথি হিসেবে মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।

খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ঠ ক্রিড়াবিদ ও প্রধান উপদেষ্টা উজ্জল স্মৃতি সংসদ এবং কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান)। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন উপদেষ্টা উজ্জল স্মৃতি সংসদ ও ফরিদপুর শেখ জামাল ক্লাবের সহ-সভাপতি স্বপণ কুমার দে।

উক্ত ক্লাবের সভাপতি মোঃ মুজিব হোসেন চৌধুরী (তুরান) ও সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সারা বাংলাদেশের নেতা আদনান সুমন। ক্লাবের সার্বিক সহযোগীতায় ছিলেন বিশিষ্ঠ ক্রিড়াবিদ ও শিক্ষা অনুরাগী এবং কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, বিশিষ্ঠ ক্রিড়াবিদ ও শিক্ষা অনুরাগী এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট) সহ আরো অনেকে।

খেলায় ধারাভাষ্য বিবরনীতে ছিলেন কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দিলু। খেলায় ও মাঠ তদারকির দায়িত্বে ছিলেন ক্রিকেট খেলোয়াড় মোঃ শাহীদুজ্জামান টিটো, মোঃ আরিফুল ইসলাম রাজিব, হিরো চৌধুরী সহ আরো অনেকে।

খেলায় ৮উইকেটে কামারখালী উজ্জল স্মৃতি সংসদ ১৪৮রানে মধুখালী ক্রিকেট একাদশ দলকে হারিয়ে বিজয় লাভ করেন। আর ২০ ওভারে মধুখালী ক্রিকেট একাদশ ১৪৭ রান অর্জন করে। মাঠে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টূর্নামেন্ট, রানার্স আপ এবং চ্যাম্পিয়ান দলের পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..