উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ অবশেষে আবারোও নবীগঞ্জে শাখা-বরাক নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে,ছাড় দেওয়া হবে না কোন অবৈধ স্থাপনা।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরতলীতে শাখা-বরাক নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অবশেষে আবারো শুরু হচ্ছে। পুর্বের দেয়া মাপজোক করে দেয়া লাল দাগ নিয়ে জনমনে কিছু বিতর্কের সৃষ্টি হলে উচ্ছেদ অভিযান কয়েকদিন বন্ধ থাকে। গতকাল সন্ধ্যার পর সরজমিন এসে নবীগঞ্জ নুরানী মার্কেট গণপাঠাগারসহ দখলকৃত সরকারী জায়গায় নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা এলাকা পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তার সাথে ছিলেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল,সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মুমিন।
জনমনে সার্ভেয়ারের মাপজোক নিয়ে বিভ্রান্তি তৈরী হলে উচ্ছেদ অভিযান সাময়িকভাবে বন্ধ থাকে। পরবর্তীতে মাঝোকের সঠিকতা নিশ্চিত করে ডিজিটাল সার্ভে করার পর উচ্ছেদ অভিযান পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যে সকল স্থাপনায় মাপঝোক নিয়ে জটিলতা দেখা দিয়েছিল সেই সকল স্থাপনায় পুনরায় ডিজিটাল সার্ভে করার পর ভুমি মালিকারা তা বুঝে সরকারী ভুমিতে পরা তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার ব্যাপারে কথা জানান। দখলকৃত খাল উচ্ছেদ করা হলে এর ফলে দীর্ঘদিন পর হলেও নবীগঞ্জবাসী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,সরকারী ভুমিতে কোন অবৈধ স্থাপনা উচ্ছেদে ছাড় দেওয়া হবে না। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান,আব্দুস সাহিদ মিয়া,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাভাপতি ফয়সল তালুকদারসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।