× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল

পিআইডি

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে গমনেচ্ছু মিয়ানমারের শিক্ষার্থীদের দূতাবাসের সংবর্ধনা

Dutta
হালনাগাদ: বুধবার, ৮ মে, ২০২৪
শিক্ষার্থীদের দূতাবাসের সংবর্ধনা

রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন আজ (বুধবার, ৮ মে ২০২৪) দূতাবাসে বাংলাদেশের ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এ অধ্যায়নের উদ্দেশ্যে গমনেচ্ছু মিয়ানমারের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেন। এবছর (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) মিয়ানমারের চারজন (০৪) শিক্ষার্থীকে ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ হতে Public Health, Computer Science এবং Environmental Science বিষয়ে বৃত্তি প্রদান করা হয়।

বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এ ভর্তি হওয়া মিয়ানমারের শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে সুলভ খরচে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা এবং উন্নত বিশ্বের সাথে মানানসই মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, দূতাবাস শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দু’দেশের মাঝে সম্পর্ক দৃঢ়তর করার চেষ্টা চালাচ্ছে। এই উদ্দেশ্যে দূতাবাস ইতিমধ্যে মিয়ানমারে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি সফল, মানসম্মত শিক্ষামেলার আয়োজন করেছে।

শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, সৌহার্দ্যপূর্ণ সমাজব্যাবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, সহনশীলতা এবং পর্যটন স্থানসমূহ সম্পর্কে অবহিত করা হয়। রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখান এবং স্বাধীনতার মহান স্থপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি বর্ণনা করেন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে, রাষ্ট্রদূত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান এবং অধ্যায়ন শেষে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরনে অবদান রাখার আহবান জানান। দূতাবাসের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..