× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ডেস্ক

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ৪

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
ukhia camp

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ এ বহিরাগত দুর্বৃত্তদের হামলায় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় ক্যাম্পের খাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সালাম (৩২), শফি (৬৩), শরীফ (৫৫) ও নাসের (১০)। আহতরা সবাই উখিয়া ক্যাম্প-৮ ইস্টের বিভিন্ন ব্লকের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

এপিবিএনের ঐ কর্মকর্তা বলেন, ক্যাম্পে বহিরাগত দুর্বৃত্তদের গুলিতে চার রোহিঙ্গা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..