× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

উইন্ডিজদের দল ঘোষণা ভারতের বিপক্ষে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

খেলাধুলা ডেস্ক: ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য।

দলে নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান রস্টন চেস। তবে দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক দিনেশ রামদিনের। বাদ পড়েছেন পেসার কেমার রোচও।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানানোয় আরক পেসার জেরোম টেলরকে দলে রাখেনি ডব্লিউআইসিবি।

১২ সদস্যের দলে বিশেষজ্ঞ ফাস্ট বোলার একমাত্র শ্যানন গ্যাব্রিয়েল। পেস আক্রমণে তাকে সঙ্গ দেবেন অলরাউন্ডার কার্লোস ব্রাফেট ও অধিনায়ক জেসন হোল্ডার। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শুধুমাত্র দেবেন্দ্র বিশু।

আগামী ২১ জুলাই এন্টিগায় শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড :

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাফেট, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাফেট, ড্যারেন ব্রাভো, রাজেন্দ্র চান্দ্রিকা, রস্টন চেস, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, লিওন জনসন ও মারলন স্যামুয়েলস।


এ ক্যটাগরির আরো খবর..