× Banner
সর্বশেষ
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ

ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ দিনের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) পুনরায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া অধিবেশন ঈদ ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত চলার পর মূলতবি করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবার শুরু হওয়া সংসদীয় কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন-এ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনের কার্যসূচির অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটিও আজ রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মতে, কমিটির বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সিদ্ধান্তের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে এবং পরে তা আইন প্রণয়নের নিয়মিত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। এছাড়া প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রথম দিনের অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে রয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন। এসব অধ্যাদেশের মধ্যে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন গঠন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটি ইতোমধ্যে ২৪ ও ২৫ মার্চ বৈঠক করেছে। আজকের বৈঠককে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..