× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ঈদের আগে শতভাগ উৎসব বোনাস নিশ্চয়তার দাবিতে বিক্ষোভ

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০২৪
ঈদের আগে শতভাগ উৎসব

আসন্ন ঈদ-উল-ফিতরের আগে বেসরকারি শিক্ষক কর্মচারিদের শতভাগ পূর্ণাঙ্গ উৎসব ভাতা বোনাসসহ শিক্ষা জাতীয় করনের নিশ্চয়তার দাবিতে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের বিভাগীয় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা। নগরীর সদররোডে সকাল সাড়ে দশটায় মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত

সমাবেশ সভাপতিত্ব করেন বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ৯৮ ভাগ পরিচালনা করে বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ।

দেশের মানবসম্পদ বিকাশে ভূমিকা রাখা পাঁচ লাখ শিক্ষক-কর্মচারি সদস্যদের মাত্র ২৫% উৎসব বোনাস, বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা হিসেবে পাঁচশ’ টাকা করে দেওয়া হচ্ছে। যা দিয়ে একজন শিক্ষকের ন্যূনতম জীবনমান নির্বাহ করা অসম্ভব হয়ে পরেছে। এতে করে মানবসম্পদ উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা কল্পনা করা যায়না।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক রেজাউল করিম, অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যক্ষ প্রণব কুমার বেপারী, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুন্ডু, অধ্যাপক মোঃ আবু হানিফ, জিয়া শাহিন প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..