ঈদে বাড়ি ফেরে কোটি-ঢাকায় ঢোকে ৩০ লাখ

ঈদে বাড়ি ফেরে কোটি-ঢাকায় ঢোকে ৩০ লাখ

ঈদে রাজধানী থেকে এক কোটির বেশি মানুষ বাড়ি ফেরেন। অন্যদিকে ৩০ লাখের মতো রাজধানীতে প্রবেশ করেন। এই বিপুল সংখ্যক মানুষের বের হওয়া এবং প্রবেশের বিষয়টি নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনার অংশ হিসেবে কিছু সড়কে ২৫ মার্চের পর যাত্রীবাহী যানবাহন ছাড়া অন্য বাহন চলাচল না করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

নির্দেশনায় বলা হয়, ২৫ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহন সমূহকে কিছু সড়ক এড়িয়ে চলার অনুরোধ করা হলো। এসব সড়কের মধ্যে রয়েছে

মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের আলোকে ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

এছাড়া আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখী করা হবে। আর বিআরটি লেন দিয়ে শুধু ঢাকা থেকে যানবাহন বের হবে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ডিএমপি বলেছে, ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে শুধুমাত্র ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সব ধরনের যানবাহন চলাচল করবে।

ওই সড়কের আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহন সমূহ আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী/অন্য এলাকায় প্রবেশ করবে।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা হতে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সব ধরনের যানবাহন ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। উক্ত বিআরটি এর ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোনো যানবাহন ঢাকা অভিমুখে (ইনকামিং) আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহন সমূহ অন্যান্য যানবাহনের সঙ্গে স্বাভাবিক রাস্তায়/লেনে ঢাকায় আগমন করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।