× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ঈদে ঢাকাকে ক্রাইম ফ্রি রাখাই টার্গেট

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ ঈদে ফাঁকা ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে আইনের আওতায় আনা হবে। আমরা সব ধরনের অপরাধ প্রতিরোধ করব। কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের টার্গেট ঢাকাকে ক্রাইম ফ্রি রাখা বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

আজ রোববার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শন শেষে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি একথা কথা বলেন। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীতে নয়টি ক্যাম্প অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক।

তিনি বলেন, প্রতিটি বাস, রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনালে র‌্যাবের ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর উদ্দেশ্য যাতে যাত্রীরা অগ্রিম টিকিট নিতে পারেন এবং নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন।

টিকিট কালোবাজারিদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, রোববার পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। ঈদে মাওয়া ও আরিচা ফেরিঘাটেও যাত্রী হয়রানি বন্ধে ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ৮-১০ বছর আগে বিভিন্ন ধরনের অপকর্ম বেশি হতো। তখনকার পরিসংখ্যান দেখুন, এখন তার থেকে অনেক কম। পর্যায়ক্রমে আমরা ঢাকাকে ক্রাইম ফ্রি করব। ধীরে ধীরে শুধু ঢাকা নয়; পুরো বাংলাদেশকেও ক্রাইম ফ্রি করা হবে। ফাঁকা ঢাকার নিরাপত্তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিলে ব্যবস্থা গ্রহণ করছি। এ নিরাপত্তায় নাগরিকদেরও সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। যারা ঢাকার বা দেশের বাইরে ঈদ উদযাপন করতে যাবেন এবং যারা থাকবেন সবাই সতর্ক থাকবেন।

তিনি আরো বলেন, সারাদেশেই র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সবচেয়ে বড় দু’টি ফেরিঘাট একটি মাওয়া ও অন্যটি আরিচা। এ দুই ফেরিঘাটের দু’পাশে যাত্রীদের হয়রানি বন্ধে দু’টি করে মোট চারটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ সব ব্যবস্থা ঈদ পর্যন্ত বহাল থাকবে। ঈদে ভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে র‌্যাবের এডিজি (অপস) কর্ণেল আনোয়ার লতিফ খান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ারসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..