× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইস্টার সানডে : যিশুর মৃত্যু ও পুনরুত্থান, ডেলিভারেন্স মিশন ইন্টারন্যাশনালের শুভেচ্ছা

admin
হালনাগাদ: শনিবার, ৩১ মার্চ, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রামঃ খ্রিস্টধর্মের উপাসনা ও ধর্মীয় উৎসবগুলোর মধ্যে এই দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ ও অতিশয় তাৎপর্যপূর্ণ। আগামিকাল ২ এপ্রিল অত্যন্ত ভাবগাম্ভীর্যতায় পৃথিবীর গোটা খ্রিস্টান সমাজ যিশুর মুক্তিদায়ী মৃত্যু ধ্যান করেছে; নিজ পাপের জন্য অনুশোচনা করে পাপ পরিত্যাগ করার সংকল্প নিবেন। আর আজ,এই মহাসমারোহে জগতের সব খ্রিস্টভক্তদের সঙ্গে বাংলাদেশের খ্রিস্টান সমাজ পালন করবে পবিত্র ইস্টার বা পাস্কা মহোৎসব তথা যিশুর গৌরবময় পুনরুত্থান মহোৎসব। ঘরে ঘরে আয়োজন করা হয়েছে সুস্বাদু খাবার- দৈ, চিঁড়া, মুড়ি, খৈ, কলা, মিষ্টি, সন্দেশ ! কচিকাঁচারা নতুন পোশাক পরে এদিক-ওদিক ঘোরাঘুরি করছে; যুবা ও বয়স্করা একত্রে বসে জমিয়েছে উৎসবের মহড়া, গান-বাজনা ও শুভেচ্ছা বিনিময়। শুভ পাস্কা, হ্যাপি ইস্টার!

কারো কারো জন্য একটু খটকা লাগলেও উল্লেখ করতেই হয় যে, কবর থেকে যিশুর গৌরবময় পুনরুত্থান ঘটনাকে কেন্দ্র করেই এই ইস্টার উৎসব। এই পুনরুত্থান যে সত্য ঘোষণা করে তা হলো- যিশু মানুষের পাপের জন্য, পাপের কারণে নির্দোষ হয়েও অসহ্য যন্ত্রণা সহ্য করে শেষে ক্রুশে মৃত্যুবরণ করেন আর এভাবেই ক্রুশে থেকে মানুষকে উদাত্ত আহ্বান জানালেন : ফিরে আয় হে মানব, পাপের পথ ছেড়ে পুণ্যের পথে ফিরে আয়।
নড়
এই পুনরুত্থান আরো ঘোষণা করে যে, যিশু কবরে নেই এবং কবরে থাকতেই পারে না। যে নতুন জীবন, ক্ষমার জীবন আনার জন্য তথা পরিত্রাণ আনার জন্য তাঁর এই পৃথিবীতে আগমন সেই নতুন জীবন নিয়ে তিনি মৃত্যু থেকে পুনরুত্থান করেছেন। এই পুনরুত্থান যিশুর জন্য প্রয়োজন মানব পরিত্রাণ সাধনের জন্য। যিশুর পুনরুত্থানে পুণ্য স্নানে স্নাত হলো গোটা পৃথিবীর মানুষ। তাঁর মৃত্যু ও পুনরুত্থান দ্বারা যিশু মানুষের জন্য স্বর্গে যাওয়ার পথ খুলে দিলেন। অতএব একবাক্যেই বলা যায় গুড ফ্রাইডে হলো পাপে মৃত্যুবরণ করার দিন; আর ইস্টার সানডে হলো পুরনো জীবন ত্যাগ করে নতুন জীবনে পদার্পণ করার দিন। আজ ইস্টার উৎসব।

বাংলাদেশের জন্য এই দুটো দিন কী বার্তা বা আহ্বান নিয়ে আসে? প্রশ্নটি বাংলাদেশের সব মানুষের জন্য। গুড ফ্রাইডের অনুধ্যান অনুসারে ক্রুশবিদ্ধ যিশু বাংলাদেশের মানুষকে আত্মমূল্যায়ন করে আধুনিক বা অতি দৃশ্যনীয় পাপগুলো চিহ্নিত করতে বলে। আর এর জন্য প্রয়োজন বিনম্রতা ও সাংঘাতিক সাহস। যিশুর শত্রুরা যিশুকে ক্রুশে বিদ্ধ করেছিল। যিশুর ক্রুশ বারবার বলছে, মানুষ যেন ধংসাত্মক পাপের পথ ছেড়ে সৎ পথে ফিরে আস। এ কাজ বড়ই কঠিন, তবে অসম্ভব নয়। প্রয়োজন, আত্মমূল্যায়ন, নিজের দোষ স্বীকার; তবেই হবে পুনর্মিলন। গুড ফ্রাইডের বাণীর আলোকে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, ধর্মীয়- সব অঙ্গনের মানুষগুলোকেই আত্মমূল্যায়ন করতে হয়, পাপের জন্য অনুতাপ করতে হয়; পাপে মৃত্যুবরণ করতে হয়।

ইস্টার বা পুনরুত্থান হয়েছে বলেই যিশু দ্বারা সাধিত পরিত্রাণ কাজ পূর্ণতালাভ করেছে। পুনরুত্থান এনেছে নতুন জীবন। কবর নয়, সমাধি নয়, যিশু পুনরুত্থিত হয়ে এনেছেন নতুন জীবন। যিশুর সঙ্গে আমরা নতুন জীবনে পুনরুত্থান করতে পারি। আর তখন দেখা যাবে এক মহাবিবর্তন, জীবনে আমূল পরিবর্তন; নতুনের উজ্জ্বলতা, বসন্তের নতুন শোভা। পুরুত্থিত এমন জীবনে থাকবে : প্রেম-প্রীতি, ক্ষমা, ভালোবাসা, ন্যায্যতা, পারস্পরিক ভালো কাজের স্বীকৃতি; একসঙ্গে কাজ করার প্রবণতা। এমন নতুন জীবনে থাকবে অসা¤প্রদায়িক মনোভাব, সর্বজনীন ভ্রাতৃত্ব, থাকবে পাস্পরিক শ্রদ্ধা, সত্য-সততা, স্বচ্ছতা সব কাজেই। এম জীবনই পুনরুত্থিত জীবন। এমন জীবন, পরিবার, সমাজ ও দেশেই প্রকৃত ইস্টার, প্রকৃত পুনরুত্থান মহোৎসব।

ইস্টার ও বাংলা নববর্ষ :
অত্যন্ত মজার দিকটি হলো কিছুদিন পরই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ঘটা করে পালন করতে যাচ্ছি। নববর্ষ তো নতুন জীবনই ঘোষণা করে। নতুনকে স্বাগতম জানিয়ে সেদিন গেয়ে উঠব : এসো হে বৈশাখ, এসো এসো; নতুনের আমেজ নিয়ে, বাণী নিয়ে তুমি এসো। প্রাসঙ্গিকভাবে আমরা এই পুনরুত্থান উৎসবেও প্রত্যাশিত সেই নতুন জীবনকে স্বাগতম জানাই। আমাদের জীবন ঘোষণা করুক যে আমরা কথায়, কাজে, আচরণে, সম্পর্কে, ধর্মীয়, সামাজিক এমনকি রাজনৈতিক অঙ্গনে আমরা হয়েছি নতুন।

সর্বজনীন আনন্দ-উৎসব আজ: নতুন সাজে খ্রিস্টবিশ্বাসীরা ছোট-বড় সবাই পুনরুত্থানের খ্রিস্টযাগে তথা উপাসনায় অংশগ্রহণ করে। গির্জাঘর থাকে খ্রিস্টভক্ত দিয়ে পূর্ণ। পালক বা যাজকের পরিচালনায় আড়ম্বরপূর্ণ খ্রিস্টযাগ বা নামাজ পূজা-উপাসনার পরেই চলে আপন আপন কৃষ্টিতে ইস্টারের শুভেচ্ছা বিনিময়। ঘরে ঘরে আজ আয়োজন করা হয় দৈ-চিঁড়া-মুড়ি-মুড়কির মতো হরেক রকম মুখরোচক আহার সামগ্রী। এতে অংগ্রহণ করবে ঘরের সবাই, পাড়া প্রতিবেশী সবাই। এই আসরে অনেক সময়ই নিমন্ত্রিত হয় হিন্দু-মুসলিম বৌদ্ধ ভাই-বোনেরাও। আমাদের এই ভাইবোনরাও খ্রিস্টবিশ্বাসী ভাইবোনদের শুভেচ্ছা জানায়। এক অপূর্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি এই খ্রিস্টীয় উৎসবের দিনে। ইস্টার উপসনা খ্রিস্টানদের কিন্তু উৎসব ও উৎসবের আনন্দ সবার।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি : এই দিনে ছুটি না থাকায় আক্ষেপ থাকে বরাবর, বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে ব্যক্ত করা হয়েছিল এই আক্ষেপ। ইস্টার তথা যিশুর পুনরুত্থান-রহস্য খ্রিস্টধর্মের একটি প্রধান ধর্মীয় বিষয়, ধর্মীয় অনুষ্ঠান। খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তিই হলো যিশুর এই পুনরুত্থান। অন্যান্য ধর্মের যেমন রয়েছে প্রধান প্রধান ধর্মীয় উৎসব তথা পূজা বা ঈদ, খ্রিস্টানদের জন্য ইস্টার বা যিশুর পুনরুত্থান তেমনিই একটি মুখ্য খ্রিস্টীয় ধর্মীয় মহোৎসব। এই দিনটিকে ঐচ্ছিক নয় বরং সাধারণ ছুটি বা চঁনষরপ ঐড়ষরফধু হিসেবে অনুমোদন দিলে পুনরুত্থান রোববারে মুক্ত মন নিয়ে খ্রিস্টান ছাত্রছাত্রীরা, চাকরিজীবিরা এবং সব পর্যায়ের খ্রিস্টান নারী-পুরুষ গির্জায় যেতে পারবে এবং পারিবারিক, সামাজিক, কৃষ্টিগত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে; সর্বোপরি সর্বজনীনভাবে খ্রিস্টবিশ্বাসের কেন্দ্রীয় রহস্যভিত্তিক এই মহোৎসবটি সবার কাছেই সর্বাধিক গুরুত্ব পাবে, পরিচিত হবে পুনরুত্থিত যিশুখ্রিস্টের শান্তি-আশীর্বাদ বর্ষিত হোক সবার ঘরে ঘরে। এবং এই কামনায় চট্টগ্রাম ডেলিভারেন্স মিশন ইন্টারন্যাশনালের পরিচালক ও পালক ডঃ রেভা পলেন পাড়ৈ ও মিশনের সদস্য- সদস্যাদের পক্ষ থেকে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের প্রতি রইল চট্টগ্রাম ডেলিভারেন্স মিশনের শুভেচ্ছা। হ্যাপি ইস্টার!


এ ক্যটাগরির আরো খবর..