× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

ইসলামের নামে পুলিশের ওপর গুলিবর্ষণ

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এক পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ইসলামের নামে। এ ঘটনার পর এডওয়ার্ড আর্চার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে।

এডওয়ার্ড আর্চার রাস্তায় পুলিশ কর্মকর্তা জেসি হার্নেটকে লক্ষ্য করে ১১ রাউন্ড গুলি ছোড়েন। এ সময় হার্নেট পুলিশের গাড়িতেই ছিলেন। গুলিবর্ষণের সময় তিনি গাড়ি থেকে নেমে আর্চারকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়েন। এতে একটি গুলি আর্চারের গায়ে বিদ্ধ হয়। গুলিবর্ষণের পর পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই আর্চারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ কমিশনার রিচার্ড রস বলেন, ইসলামের নামে এ ধরণের কাপুরুষোচিত হামলার কথা স্বীকার করেছে আর্চার। কারণ তার বিশ্বাস, পুলিশ যে আইনকে রক্ষা করে তা ইসলামবিরোধী। জঙ্গি সংগঠন, ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ততার কথা সে স্বীকার করেছে। তবে এ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণ পুলিশ এখনো পায়নি।

আর্চার (৩০) পেনসালভানিয়ার ইয়েডনের বাসিন্দা । ফিলাডেলফিয়া আদালতের রেকর্ড অনুসারে, গত বছর মার্চে হামলার দায়ে তার সাজা হয়েছিল। এছাড়া নথি জালিয়াতির কারণেও তার সাজা হয়েছিল।

আর্চারের মা ভ্যালেরিয়ে হলিডে জানান, তার ছেলের মানসিক সমস্যা রয়েছে। আর্চার মাথায় বেশ কয়েকটি আঘাত পেয়েছে। তিনি বলেন,‘সে কিছুদিন ধরে অদ্ভূত আচরণ করা শুরু করে। একা একা নিজের সঙ্গে কথা বলত ও হাসত। আমরা তাকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেছিলাম।’

হলিডে জানান, অনেক দিন আগে আর্চার ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..