× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন, মেয়র হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই -উপদেষ্টা আসিফ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ জুন, ২০২৫
গায়ের জোরে নগর ভবন বন্ধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ শতাংশ নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। ইশরাক হোসেনের কারণে সৃষ্ট অচলাবস্থায় সম্পূর্ণ নাগরিক সেবা ভেঙে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন। সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় মেয়র হিসেবে শপথ নেওয়ার আইনি কোনো সুযোগ নেই। বলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শপথের মেয়াদও শেষ হয়ে যাওয়ায়, বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার আইনি কোনো সুযোগ নেই।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটি করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে বিএনপির দলীয় হস্তক্ষেপ প্রয়োজন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটি আমরা ধরে রাখতে চাই। মেয়রের বিষয়টি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে, বিএনপি যথাযথ উদ্যোগ নেবে আশা করি।’


এ ক্যটাগরির আরো খবর..