× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ইলিশ রক্ষার জাটকা নিধন অভিযানে পুলিশের সাথে সংঘর্ষে জেলে নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jatka-extermination-campaign.jpg

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ পুলিশের টহল দলের সংঘর্ষ হয়েছে।

সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে পুলিশের শর্টগানের গুলিতে আহত এক জেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় নদীতে জাটকা নিধন করেছে, এমন একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌ পুলিশ। কিন্তু জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লগি বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা করে। এতে আত্মরক্ষায় পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়ে, জানিয়েছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

নিহত জেলে মাসুদ মাল (২২) এর বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকায়। তার বাবার নাম আবুল মাল।

এই ঘটনায় মাসুদ মাল নামে একজন জেলের বাম পায়ের হাটুর ওপরে গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৬ মার্চ) ভোর সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় এই জেলে মারা যান।

পুলিশ সুপার আরো জানান, এই ঘটনায় দুজন জেলেকে আটক করা হয়েছে। একই ঘটনায় ২৫ কেজি জাটকা, ২ হাজার মিটার জাল এবং ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।

আটক একজন হচ্ছে নিহত মাসুদের ছোটভাই নজির মাল (১৭)। অন্যজনের আমির হোসেন (৬৫)। এদিকে এই ঘটনার পর মোহনপুরে নৌ পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান।

অন্যদিকে স্বজনের মৃত্যুর সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ থেকে পরিবারের সদস্যরা মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে ছুটে আসেন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

জানা গেছে, জেলে মাসুদ মালের এক শিশু সন্তান রয়েছে। নিহত মাসুদের মরদেহের ময়নাতদন্ত হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পুলিশের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..