× Banner
সর্বশেষ
উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি

ইলিশ ধরা নিষিদ্ধের ১৪তম দিনে ৮০ হাজার মিটার জাল ধ্বংস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
ইলিশ ধরা নিষিদ্ধের ১৪তম দিনে ৮০ হাজার মিটার জাল ধ্বংস

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার ১৪তম দিনে আনুমানিক ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ও কেটে ধ্বংস করা হয় এবং মাছগুলো উপজেলা পরিষদ মসজিদের ইমামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

অভিযানে সদরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশ নেয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। জেলেদের নিয়ম মেনে চলার অনুরোধ করছি।”

অভিযানের ফলে স্থানীয় নদীপাড়ে অবৈধভাবে ইলিশ ধরার প্রবণতা কমে এসেছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফি


এ ক্যটাগরির আরো খবর..