× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ইরাকে আত্মঘাতী বোমা হামলা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে আত্মঘাতী বোমা হামলায়। সোমবার সকালে রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটাররে খা উত্তলিস শহরে পুলিশের একটি তল্লাশিচৌকির সামনে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চৌকিতে অপেক্ষমাণ গাড়িতে থাকা অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো মিনিবাসসহ বিভিন্ন যানবাহন থেকে মৃতদেহ বের করছি। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।’

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়ে থাকতে পারে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে।

মাত্র এক দিন আগে রোববার বাগদাদের একটি নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। আইএস এ হামলার দায় স্বীকার করেছে। এর আগে চলতি মাসের প্রথম দিকে বাগদাদে আরো একটি বোমা হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় নিহত হয় ২৯২ জন মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..