× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাহফুজুল হক পিয়াস, ইবি

ইবিতে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে শোকজ ১৯ শিক্ষক, তালিকায় আছেন যারা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
শোকজ ১৯ শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হুমকি-ধমকি ও গালাগালির অভিযোগে ১৯ শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
সংশ্লিষ্ট প্রত্যেককে  রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক নোটিশে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ জানানোর আহ্বান করা হয়।
শোকজকৃত শিক্ষকরা হলেন- ইইই বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও ড. তপন কুমার জোদ্দার; ইংরেজি বিভাগের অধ্যাপক  ড. এ এইচ এম আক্তারুল ইসলাম,  ড. মিয়া মো. রাসিদুজ্জামান ও সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু; বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন ও ড. বাকী বিল্লাহ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও  ড. শেলীনা নাসরীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও ড. রেবা মণ্ডল, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, আল-ফিকহ এন্ড ল’ বিভাগের অধ্যাপক ড.আমজাদ হোসেন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক।
নোটিশে বলা হয়েছে, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের হুমকি-ধমকি, ভীতি প্রদর্শন, মারমুখী আচরণ, গালাগালি, মিছিলে উসকানিমূলক স্লোগান দেওয়া এবং পুলিশি হয়রানির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে এ শিক্ষকদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..